সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শেষাংশের একটি বাগানে দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন গভীর রাত পর্যন্ত সেখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জুয়ার আসরে অংশ নেয়। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহল জানান- একাধিকবার প্রতিবাদ করেও জুয়ার আসর বন্ধ করা সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন- জুয়ার কারণে এলাকার তরুণরা বিপথে যাচ্ছে। বাইরের লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনাও বেড়েছে। দ্রুত এই জুয়ার আসর বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
আরেক বাসিন্দা বলেন- আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। কিন্তু নিয়মিত জুয়ার আসর চলায় পরিবার-পরিজন নিয়ে উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—অবিলম্বে অভিযান চালিয়ে জুয়ার আসর বন্ধ করা হোক।
স্থানীয় সচেতন মহল জুয়ার আসর বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি