সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম

শামসুর রহমান লালটু : সাতক্ষীরার কলারোয়ায় বানিজ্যিকভাবে ১০ বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে সাফল্য অর্জন করেছেন উদ্যোক্তা মাসুম হোসেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তেমনি জেলা জুড়ে অন্যদের মধ্যে ড্রাগন চাষে উৎসাহ জাগিয়েছে।

মাসুম ২০০৩ সালে জামালপুর থেকে এসে কাজীরহাট বাজারে বইয়ের দোকান দেয়। বইয়ের ব্যবসাও চলছে মোটামুটি। সেই ব্যবসার পাশাপাশি ২০২৪ সালে প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগ করে তিনি ১০ বিঘা জমির উপর গড়ে তোলেন ড্রাগণ ফলের বাগান। গত বছর এই বাগান থেকে ১৪ লাখ টাকার ফল বিক্রি করেছিল। চলতি বছর ইতি মধ্যে ৪ লাখ টাকার ফল বিক্রি করেছে এবং পুরো মৌসুম শেষে ২০ থেকে ২৫ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন তিনি।

প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ বাগান দেখতে ও ফল কিনতে মাসুমের ড্রাগন বাগানে আসছেন। কাজীরহাট,কলারোয়া, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলায় তার বাগান থেকে সরবরাহ করা হচ্ছে খুচরা ও পাইকারি হারে ড্রাগন ফল।

বাগানটিতে গেলে চোখ ধাঁধিয়ে যায়। ফুল ও লাল ফলে ভরা বাগান। প্রতিটি গাছে রয়েছে ফুল, মুকুল ও পাকা ড্রাগন। ৪ জন লোক নিয়মিত ফল সংগ্রহের পাশাপাশি বাগানে ১২ জন শ্রমিক নিয়মিত কাজ করেন। ড্রাগন গাছে ফুল ফোটে রাতে। মাছি, মৌমাছির দ্বারা পরাগায়ন হয়। এ ছাড়া কৃত্রিম পরাগায়ন করা যায়। গাছ গুলো ধরে রাখতে সিমেন্টের খুটির সাথে তুলে দিতে হয়। উপরের দিকে ধরে রাখার জন্য জিআই তার টানাতে হয়। ড্রাগনগাছ লাগানোর ১০ থেকে ১৫ মাসের মধ্যে ফল সংগ্রহ করা যায়। বেলে দোআঁশ মাটিতে ড্রাগন চাষ ভালো হয়। এপ্রিল থেকে জুন মাসে ফুল আসে। ফুল আসা থেকে ৪৫ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়। অক্টোবর মাস পর্যন্ত ফুল ফোটা এবং ফল ধরা অব্যহত থাকে বলে জানান মাসুম। একটি ফল ২শ গ্রাম থেকে ৮শ গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। একটি পুর্নাঙ্গ গাছ থেকে ৪৫ থেকে ৯০ টি পর্যন্ত ফল পাওয়া যায়। সরেজমিনে মাসুমের ড্রাগন বাগানে যেয়ে দেখা যায় সিমেন্টের পিলারে পিলারে সারিবদ্ধ গাছ গুলোতে ড্রাগনফল ধরে আছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়। বাগান দেখতে আসা ইব্রাহীম হোসেন জানান আমরা বাজার থেকে ড্রাগনফল ক্রয় করি সেটা বাগান থেকে ক্রয় করলাম। ফলটি খুবই সুস্বাধু। উদ্যোক্তা মাসুম জানান ড্রাগনফল দীর্ঘমেয়াদী আবাদ। এটি লাভজনক চাষাবাদ। বাগান তৈরিতে প্রথম একটু খরচ হলেও পরে খরচ কম। অন্যান্য ফসলে যেমন সবসময় যতœ নিতে হয় সার কীটনাশক ব্যবহার করতে হয় ড্রাগন চাষে সেটা করতে হয় না। সামান্য পরিচার্যা করতে পারলে ড্রাগন ফল চাষ করা সম্ভব।

উপজেলা কৃষি অফিসার এস,এম এনামুল ইসলাম জানান, কলারোয়া উপজেলায় ৫.৫ হেক্টর জমিতে ডিমরোজ জাতের ড্রাগন আবাদ করা হয়েছে। প্রতি হেক্টরে ২৩ মে.টন ফলন হয় বলে তিনি জানান। কৃষি অফিস নিয়মিত ড্রাগন চাষীদের সহযোগীতা প্রদান করছে।

ড্রাগন ফল চাষে মাসুম হোসেন এই সাফল্যতা প্রমান করে, পরিকল্পিত ভাবে কাজ করলে কৃষি খাতে নতুন সম্ভবনার দ্বার উন্মেচন করা সম্ভাব। মাসুমের এই উদ্যোগ নতুন উদ্যোক্তাদের জন্য একটি অনুকরনীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন