শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতে ও শুক্রবার তাদের আটক করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পৌরসদরের তুলশীডাঙ্গা ২নং ওয়ার্ডের মৃত হাজী আনোয়ার হোসেনের পুত্র মোঃ বজলুর রহমান ওরফে বাপ্পী (৩৬), নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সক্রিয় সদস্য ঝিকরা গ্রামের মৃত মৃত আমির চাঁদ গাজীর পুত্র মোঃ আহসান উল্লাহ (৪৩) ও চুরি মামলার আসামি উপজেলার গয়ড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র মোঃ আমিরুল ইসলাম (৩০)কে আটক করে শুক্রবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি পৌরসদরের গোপিনাথপুরের মৃত আনোয়ার হোসেনের পুত্র রফিকুল ইসলাম বাদশা (৩৭), ঝিকরা গ্রামের আব্দুর রহমান সিকদারের পুত্র মো.আকিব (২৩), উপজেলার পাঁচপোতা গ্রামের শেখ রিয়াজ উদ্দিনের পুত্র শেখ রুবেল উদ্দিন (২৯) এবং চার মাসের বিনাশ্রম করাদন্ড ও নগদ আড়াইহাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের জাবেদ আলী গাজীর পুত্র হযরত আলী (৬০) কে আটক বৃহষ্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ