শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় জামায়াতের ঈদ পুনর্মিলনী: সম্প্রীতির বন্ধনে মিলনমেলা

হুমায়ন কবির মিরাজ, শার্শা: যশোরের শার্শার উলাশী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলাশী জামায়াত সাখার সভাপতি মাওলানা শের শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজীজুর রহমান। তিনি বলেন, “ঈদ আনন্দ শুধু ব্যক্তিগত উৎসব নয়, বরং এটি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির প্রতীক।

আমরা চাই, সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হোক, যাতে সবাই সমানভাবে শান্তি উপভোগ করতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা কর্ম পরিষদের সদস্য প্রভাষক হাবিবুর রহমান, উলাশী ইউনিয়ন সেক্রেটারি আবুল খায়ের, ইউনিয়ন টিম সদস্য শাহাবুদ্দিন, ব্যবসায়ী আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পারস্পরিক ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। ঈদ উৎসবের এই আয়োজনে নেতাকর্মীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, যা তাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন