শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় শালিসী বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

মোঃ ওসমান গনি, বেনাপোল: যশোরের শার্শায় প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে শালিসী বৈঠকে মারপিটের ঘটনায় সাইফুল ইসলাম মুকুল (৪০) নামে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই শরিফুল ইসলাম বকুল (৩৭) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার (২২মে) শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী ইউপি সদস্য হাসানুজ্জামানসহ ৩জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

নিহত সাইফুল ইসলাম মুকুল ও আহত শরিফুল ইসলাম বকুল উপজেলার কন্যাদাহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

আহতদের উদ্ধার করে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর জখম মুকুলের অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে পরে সেখানেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এজাহারের বরাতে পুলিশ জানায়, শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন কন্যাদহ গ্রামস্থ আব্দুর লতিফের এর নাতনি আফরোজা (১৪) এর সহিত স্থানীয় আনিসুর রহমানের ছেলে নয়ন হোসেন এর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলমান ছিল এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে মর্মে দাবী করে একই গ্রামের ইউনুস আলীর ছেলে স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান, ইব্রাহিম এর ছেলে নুরু, আকিকুল দালালের ছেলে তরিকুল, তাজউদ্দীন, জসিমসহ অজ্ঞাতনামা ১০/১২ জন লোক গত ২২ মে রাত ৮ টার সময় ভিকটিম শরিফুল ইসলাম বকুল এর বাড়িতে গিয়ে নয়ন কে খুজতে থাকে এবং ভিকটিম শরিফুল নয়ন কোথায় আছে তা জানে মর্মে জানালে উপরিউক্ত বিবাদীগন ভিকটিম শরিফুল ইসলাম বকুলকে এলোপাতাড়ি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

মারপিটের একপর্যায়ের বিবাদীগন ভিকটিম শরিফুল কে জোর পূর্বক তুলে নিয়ে কন্যাদহ গ্রামস্থ ইউপি সদস্য হাসানুজ্জামানের গরুর ফার্মে নিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং আটক করে রাখে।

উক্ত সংবাদ পেয়ে ভিকটিম এর ভাই সাইফুল ইসলাম মুকুল উক্ত ফার্মে এসে আসামীদের কবল হইতে তাকে উদ্ধার করিতে গেলে তাকেও লোহার রড দিয়ে মাথা লক্ষ্য করিয়া আঘাত করিলে উক্ত আঘাত ভিকটিম সাইফুল ইসলাম মুকুল মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণ, শার্শায় গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম বকুলকে ভর্তি করিয়া রাখে এবং ভিকটিম মুকুল এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন এবং যশোর সদর হাসপাতাল হইতে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। এসময় চিকিৎসাধীন অবস্থায় মুকুল মারা যান।

এ ঘটনায় কন্যাদহ গ্রামের ইউনুস আলীর ছেলে স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান (৩৫), করিম বক্স এর ছেলে তাজউদ্দীন (৪৫) ও আতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান (৩৭) সহ ৩ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের আটক করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, আহত দুই ভাইয়ের মধ্যে মুকুল নামে একজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মামলার প্রধান আসামী ইউপি সদস্য হাসানুজ্জামানসহ ৩জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ