শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান

যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দৃঢ় ঐক্যের ভিত্তিতে সব অশুভ শক্তিকে পরাজিত করে এগিয়ে যেতে হবে আমাদের।

মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু এমন সব বিভাজন ভুলে গিয়ে আমরা চাই এক অপার সম্প্রীতির বাংলাদেশ, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে।

তিনি আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, যখন স্বৈরাচারের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি তখন বিএনপিই সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমাদের আন্দোলন কখনই অসাংবিধানিক ছিল না, আমরা বরাবরই বলেছি ফয়সালা হবে রাজপথেই।

তারেক রহমান অভিযোগ করেন, রাজনীতিতে এখন দৃশ্যমান হয়ে উঠছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই।

দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি দাবি করেন, এ পর্যন্ত যে ক’টা বড় উন্নয়ন অর্জন হয়েছে, তার অন্তত ৭০ ভাগই বিএনপির শাসনামলে সম্পন্ন হয়েছে।

বিএনপির ঘোষিত ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

‘টেইক ব্যাক বাংলাদেশ’ উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এর সামান্য অংশ অর্জিত হয়েছে। পুরোপুরি বাস্তবায়ন তখনই সম্ভব, যখন মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন, বেকারত্ব নিরসন-এই প্রতিটি ক্ষেত্রেই কাজ করে যেতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় তিনি সরাসরি যুক্ত হয়ে তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিএনপি কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালার প্রতিপাদ্য ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি।

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার