সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের (জেসিএমএস) উদ্যোগে “টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার পথ ও প্রস্ততি“ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ২২ এপ্রিল(মঙ্গলবার) বিকেল ৩টায় আয়োজিত এ সেমিনারে টেলিভিশন সাংবাদিকতায় ক্যারিয়ার গঠনের সম্ভাবনা, প্রস্তুতির কৌশল এবং চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা যমুনা টেলিভিশনের নিউজ এডিটর মো. এহসানুল করিম চৌধুরী এবং মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ ।

জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। তিনি সেমিনারে উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘‘ সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকতা ও যোগাযোগের শিক্ষার্থীদের অবশ্যই বাস্তব জগতের সাংবাদিকতা ও যোগাযোগ জগতের সাথে পরিচিত হতে হবে।‘‘ এজন্য তিনি একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির সম্পর্ক বৃদ্ধির উপর জোর দেন।

সেমিনারে মূল আলোচনায় যমুনা টেলিভিশনের নিউজ এডিটর মোঃ এহসানুল করিম চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই পেশায় সফল হতে হলে ধৈর্য্য ও আত্মউন্নয়ন অত্যন্ত জরুরি। প্রতিদিনের অভিজ্ঞতা থেকে শিখে নিজেকে উন্নত করার মানসিকতা একজন সাংবাদিককে এগিয়ে নিয়ে যায়।‘‘

মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ বলেন, “বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ হলো বিজ্ঞাপনদাতাদের চাপের বাইরে থেকে নীতিগত সাংবাদিকতা করা। একজন পেশাদার মিডিয়া কর্মীকে ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হলে অনেক সময় ঝুঁকি ও চাপ মোকাবিলা করতে হয়। তবে সততা ও বস্তুনিষ্ঠতা ধরে রাখার বিকল্প নেই।‘‘

টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক এই সেমিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম,কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জেসিএমএস বিভাগের শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, তন্দ্রা মন্ডল, সাঈদ ইবরাহীম রিফাত, আয়শা সিদ্দিকা এবং ফাতেমা-তুজ-জোহরা উপস্থিত ছিলেন।

সেমিনারে উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা বলেন, এ ধরনের সেশন শিক্ষার্থীদের ক্লাসরুমে শিক্ষার পাশাপাশি পেশাগত অনুপ্রেরণা এবং বাস্তব জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক