শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নে সজীব ওয়াজেদ জয় পরিষদের কমিটি গঠন

সজীব ওয়াজেদ জয় পরিষদের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন শাখার কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর- ২০২১) বিকালে রাজগঞ্জের ধান সিঁড়ি ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। অত্র কমিটির চালুয়াহাটি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইমন খানের সভাপতিত্বে উক্ত পরিচিতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক প্রভাষক মোঃ আবুল হাসান, এ কমিটির উপদেষ্টা নিতাই চন্দ্র পাল, উপজেলা যুবলীগের সদস্য মোঃ ইয়াহিয়া রাজু, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম ইমরান খান পান্না, উপদেষ্টা দেবদাস সিংহ প্রমুখ।

সজীব ওয়াজেদ জয় পরিষদের যশোর জেলা কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান চালুয়াহাটি ইউনিয়ন কমিটির নাম ঘোষনা করেন।

এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সভাপতি মোঃ ইমন খান, সিনিয়র সহসভাপতি মোঃ আলমগীর হোসেন, সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আবু জাহান, সাধারণ সম্পাদক মিঠুন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, মোঃ রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সুব্রত ঘোষ, দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক হোসেন আলী, আকরাম হোসেন, আইটি সম্পাদক মোঃ আবু হুরাইরা, উপ-আইটি সম্পাদক আনন্দ পাল, বিজয় পাল, প্রচার সম্পাদক কোয়েল মিলন, উপ-প্রচার সম্পাদক উত্তম বিশ্বাস, সুজন পাল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আনিছুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রিজাউল করিম, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আঃ রশিদ মুকুল, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মোঃ শামছুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আতিয়ার রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক উত্তম চক্রবর্তী প্রমুখ।

১৮ সেপ্টেম্বর-২০২১ তারিখে সজীব ওয়াজেদ জয় পরিষদের মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ মাসুম রেজা ও সাধারণ সম্পাদক জিএম মশিউর রহমান স্বাক্ষর করে ১ বছর মেয়াদী এ কমিটির অনুমোদন দেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন- চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাজু আহমেদ ও সজীব ওয়াজেদ জয় পরিষদের মণিরামপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জিএম মশিউর রহমান।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু