বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা প্রেসক্লাবে রিশি সম্প্রদায়ের শতশত মানুষের সংবাদ সম্মেলন

পরাজয় নিশ্চিত জেনে তালা সদর ইউনিয়নের খানপুর এলাকায় লাঙ্গল প্রতীকের লোকজন প্রকাশ্যে তাদের নিজেদের অফিস ও মন্দিরের বেড়া ভাঙচুর করে নৌকার প্রার্থীর উপর দোষ চাপাচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবী করে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন খানপুর গ্রামের রিশি সম্প্রদায়ের শত শত মানুষ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শত শত মানুষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন খানপুর গ্রামের সুবোল কান্তি দাসের পুত্র নির্মল কান্তি দাস।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ২০ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন। বর্তমানে অত্র এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী সরদার জাকির হোসেনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে উম্মাদ হয়ে গেছে লাঙ্গল প্রতীকের কর্মী-সমর্থকরা। তারা ভোটের ভরাডুবি ঠেকাতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারই অংশ হিসেবে তারা নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সরদার জাকির হোসেনকে বিভিন্নভাবে হয়রানীসহ ধর্মীয় ইস্যু সৃষ্টি করে নৌকা প্রতীকের পরাজয়ের নীল নকশায় নেমেছে।

তিনি বলেন, শনিবার বেলা ২ টার দিকে খানপুর মন্দিরের সামনে তারা ৭/৮ জন লোকের চিৎকার শুনতে পায়। এগিয়ে এসে দেখে লাঙ্গল প্রতীকের ক্যাডার একই এলাকার মহাদেব দাস, যুধিষ্টি, রনজিৎ, সুজন, স¤্রাট, পবন দাসসহ কয়েকজন মিলে নিজেরাই লাঙ্গল প্রতীকের পোষ্টার ছিড়ছে ও অফিস ভাংচুর করছে। এক পর্যায়ে তাদের সাথে লাঠিসোটা নিয়ে যোগ দেয় ইয়াছিন সরদারসহ কয়েকজন। তারা অফিসের লাঙ্গলের অফিসের পাশে থাকা মন্দিরের বেড়া টানা হেচড়া করে এবং ভাংচুর করে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের দোষারোপ করতে থাকে। অথচ নৌকা প্রতীকের কোন কর্মী কিংবা সমর্থক সেখানে ছিলনা। প্রশাসন সরেজমিনে তদন্ত করলে বিষয়টির আসল রহস্য বেরিয়ে আসবে।

তিনি বলেন, বিষয়টি তারা থানায় গিয়ে তালা থানার ওসিকে অবহিত করেছেন। এ সময় তারা পুরো ঘটনাটি তদন্ত করে দোষীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসকের কাছে জোর দাবী জানান। খানপুর রিশিপাড়ার ভবতোষ দাস, বিনয় দাস, বিকাশ দাস, নীলমনি দাস, জয়দেব দাসসহ শত শত মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার সোমবারবিস্তারিত পড়ুন

তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ

তালা প্রতিনিধি: রবিবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় তালা শহীদ কামেল মডেলবিস্তারিত পড়ুন

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক