বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের ঝাঁপায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে চলছে প্রচার-প্রচারণা

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এমন সংবাদেও মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের তেমন নড়চড় দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

খোঁজখবর নিয়ে জানাগেছে দলীয় প্রতীক হাতানোর জন্য এ ইউনিয়নের অনেক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অত্যান্ত গোপনে দলের হাইকমান্ডে যোগাযোগ রাখছেন। এসব সম্ভাব্য প্রার্থীদের ভাবনা, দলের মনোনীত প্রার্থী হতে পারলেই তো চেয়ারম্যান!

কিছুদিন আগেও ঝাঁপা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণায় মাঠ গরম ছিলো। করোনা পরিস্থিতি প্রকোট আকার ধারন করায় লকডাউনের সময় সেই প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যায়। এখনো প্রচার-প্রচারণা তেমন চাংগা হয়নি। তবে প্রার্থীরা নিজ নিজ অবস্থানে থেকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সমাজ-সামাজিকতার পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে, গ্রামে-গঞ্জে, মোড়ে, পাড়া-মহল্লার চায়ের দোকানে সন্ধ্যায় ভোটাররা বসে এ ভোট নিয়ে আলোচনা করছে।

ভোটারদের আলোচনায় অনেক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। যোগ্য প্রার্থী নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝাঁপা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যাদের নাম প্রচার হচ্ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য- বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ সামছুল হক মন্টু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এসএম রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুল বাসার, উপজেলা যুবলীগের সদস্য শিপন সরদার। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ সামছুল হক মন্টু ইউনিয়নবাসির সেবাই নিয়োজিত আছেন। আর শিপন সরদার সাধ্যমত সেবা করে যাচ্ছেন।

আওয়ামীলীগের দলীয় সম্ভাব্য কিছু কিছু প্রার্থীরা ভোটারদের নজর কাড়তে বিল বোর্ড এবং পোস্টার সেটেছেন এলাকায়। অবস্থাদৃষ্টে মনে করা হচ্ছে তফসিল ঘোষণা না হলেও এসব অঞ্চলে যেন নির্বাচনী আমেজ তৈরি হয়েছে সম্ভাব্য প্রার্থী এবং ভোটারদের মাঝে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত