বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ বুথের উদ্বোধন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এবিএস ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ জুলাই- ২০২১) দুপুর ১২টায় রাজগঞ্জ বাজারের পুলেরহাট সড়কে ইসলামী ব্যাংকের নিচে এ কার্যক্রম বুথের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল লতিফ, এবিএস ফাউন্ডেশনের পরিচালক আব্দুল হক তুহিন, রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ভীম কুমার সাধু, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির নেতা আব্দুল আজিজ, রাজগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক জসিম উদ্দিন, সদস্য হেলাল উদ্দিন, শ্রমিক নেতা আকরাম হোসেন, সামছুর রহমান, টিএনটি কর্মকর্তা শাহাদুজ্জামান প্রমুখ।

অক্সিজেন বিতরণ কার্যক্রমের সহযোগীতায় রয়েছে খুলনা অক্সিজেন ব্যাংক এবং রাজগঞ্জ বাজারের এ বুথে নিয়মিত রোগী দেখছেন রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. জি.এম আবু তৌহিদ ও স্বাস্থ্যকর্মী মো. রোকনুজ্জামান বাবুল।

এবিএস ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুল হক তুহিন বলেন- ‘বর্তমান সময়ে ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ অত্যন্ত জরুরি। করোনা মহামারীতে এবিএস ফাউন্ডেশনের ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ কার্যক্রম জীবন বাঁচাতে প্রাথমিক ভাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতোমধ্যে এবিএস ফাউন্ডেশন রাজগঞ্জ বাজারে বসবাসরত অবসরপ্রাপ্ত সহকারি ভূমি কর্মকর্তা মো. রজব আলী গাজী অসুস্থ হলে তাকে ফ্রি অক্সিজেন বিতরণ করে। আমাদের এ ফ্রি অক্সিজেন, ওষুধ ও মাস্ক বিতরণ কার্যক্রম চালু থাকবে। ০১৭১১-২৮৫১৪২ নম্বর মোবাইল ফোনে কল দিলেই মুমূর্ষু রোগীর পাশে পৌছে যাবে আমাদের অক্সিজেন ও ওষুধ সেবা।’

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম