বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাবার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী ছেলের

বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ছেলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর পূর্বপাড়া গ্রামের নিহত শেখ রেজাউল ইসলামের ছেলে শেখ রিপন (৩৯)।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ‘কলারোয়া উপজেলার বসন্তপুর তালতলা নামক মোড়ে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেখানে তিনি পোল্ট্রি মুরগির ব্যবসা করেন। এই ব্যবসা প্রতিষ্ঠান হতে ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল ঢালী ২০ হাজার টাকার পোল্ট্রি মুরগী বাকী নেন। গত ০৭ জুলাই ২০২১ তারিখে উজ্জ্বল ঢালীর নিকট এই টাকা চাইলে তিনি তার (রিপনের) উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন। এক পর্যায়ে উজ্জ্বল ঢালী, হৃদয় মোড়ল ও ইমান আলী তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করেন। তখন পাশে থাকা তার বাবা শেখ রেজাউল ইসলাম তাকে উদ্ধার করতে আসলে উজ্জ্বল ঢালী তার বাবার বুকে সজোরে লাথি মেরে গুরুতর আহত করেন। পরক্ষণে তার বাবাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক উজ¦ল ঢালীর সহযোগী হিসেবে এ সময় হামলা চালান ওফাপুর গ্রামের আফজাল ঢালী, রনি ঢালী, হায়দার ঢালী, হৃদয় মোড়ল, আজগর ঢালী, ঈমান আলী বিশ্বাস, আকিমদ্দি বিশ্বাস, অজেদ ঢালী ও রুহুল আমিন মোড়ল।’

উক্ত ব্যক্তিরা সবাই আগে থেকেই পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেন বলে তিনি জানান।

তিনি আরো জানান, ‘এ ঘটনার পরদিন ০৮ জুলাই তিনি বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অজানা কারণে পুলিশ আজও পর্যন্ত এ মামলায় কোন আসামীকে গ্রেফতার করেন নাই। অথচ এ মামলার প্রধান আসামী উজ্জ্বল ঢালী এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।’

সংবাদ সম্মেলন শেখ রিপন এ সময় তার বাবার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও তার পাওনা টাকা উদ্ধারের জোর দাবী জানান।

একইসাথে হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১