শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বেপরোয়া গতির বালি বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে আহত হাফেজ নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার বাগেরালী মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হাফেজ আব্দুল্লাহ (২৮) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার পরের দিন যশোর সদর হাসপাতালে মারা গেছেন।
নিহত হাফেজ আব্দুল্লাহ উপজেলার হরিহরনগর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং গোয়ালবাড়ি মাদ্রাসার শিক্ষক। তিনি গত সোমবার (২৭ নভেম্বার) সকাল ৭টার দিকে উল্লেখিত স্থানে বেপরোয়া গতিতে থাকা বালি বোঝায় ট্রাকের সাথে দুর্ঘটনার শিকার হন এবং মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে- হাফেজ আব্দুল্লাহ প্রয়োজনীয় কাজ মেটাতে পালসার মোটর সাইকেল যোগে রাজগঞ্জ বাজারে যাওয়ার পথে হানুয়ার বাগেরালী মোড়ে পৌছালে বিপরিদ দিক থেকে আসা বেপরোয়া গতিতে থাকা একটি বালি বোঝায় ট্রাকের (যশোর-ট-১১-৫৩৩১) সাথে ধাক্কা লাগে এবং আব্দুল্লাহ মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকার নিচে ডান পা চলে যেয়ে অন্ডোকোষ ছিড়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষনিক খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও মনিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে এবং ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান- ট্রাকটি বেপরোয়া গতিতে ছিলো। এই ছোট রাস্তায় এতো গতিতে ট্রাক চালানো ঠিক না। চালক ট্রাকটি বেপরোয়া গতিতে চালানোর কারনে এমন ঘটনা ঘটেছে। ট্রাকটির মালিক হরিহরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বানী ইসরাইল জানান- কোনো পক্ষের, কোনো অভিযোগ নাই। উভয়পক্ষ মিমাংসা করে ট্রাকটি ছাড়িয়ে নিয়ে গেছে।
হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপন কুমার ধর এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হরিহরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস ও স্থানীয় সদস্য আব্দুল আলিম বলেন- বুধবার (২৯ নভেম্বর) যশোর হাসপাতাল থেকে মরদেহ আনার পর, এদিন মাগরিব বাদ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম