বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন।। সভাপতি সাহেব আলী, সম্পাদক রবি

যশোরের শার্শায় উৎসব মুখর পরিবেশে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র ৩ পদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপেতা সরকারী প্রাইমারী স্কুল মাঠে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুরু হয় ভোট গ্রহণ। ভোট শেষ হয় বিকাল সাড়ে ৩ টায়। এ ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৪৫৯ জন । ৩ টি পদে সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বিন্দিতা করেন। এর মধ্যে সাহেব আলী ২৭০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তার নিকট তম প্রতিদ্বন্দি আব্দুল মজিদ (মাজেদ) পেয়েছেন ১৭১ ভোট। সাধারন সম্পাদক পদে রবিউল ইসলাম (রবি) ২০৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১৭০ভোট। সাধারন সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান সাগর পেয়েছেন ২৬ ভোট ও আব্দুস সালা পেয়েছেন ৩২ ভোট। শুকুর আলী খোকন ১৫১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি শাহীন আলম খান পেয়েছেন ১৪০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ডাক্তার আতিকুজ্জামান পেয়েছেন ১৩০ভোট ও নাসির উদ্দিন পেয়েছেন ১৭ভোট।
নির্বাচনে যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার সাথে নির্বাচন কমিশনার ছিলেন যশোর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও সিরাজুল ইসলাম।
নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম জানান, নির্বাচনে সহকারী পিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মকবুল হোসেন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান শাহীন ও মনিরুযজ্জামান মাসুম। নির্বাটনে পোরিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সোয়েক আহম্মেদ, মাহবুর হোসেন, আসলাম শেখ, রাজু আহম্মেদ, রানা, ইমদাদ, শাওন, টগর, বনি ও জাকির সরদার।
শার্শার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচনে উপস্থিত ছিলেন, শার্শার সাবেক সংসদ সদস্য ও সাবেক বিএনপি’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, যুবদলের সাবের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইদ্রিস মালেক, সাবেক সাধারন সম্পাদক শাহাবউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেরুল্লাহ, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজজোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাসহ শত শত বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী