শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে সশরীরে খালখনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এ সময় মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি কী এবং কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বিশদ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।

আসন্ন বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা আছে।

এদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে নিজ দপ্তরে বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকাল ৩টায় জাতীয় সংসদের চলতি অধিবেশনে সংসদ নেতা তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে, রোববার বেলা ১২টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার