শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় দরিদ্র মহিলাদের ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংসস্থান সহায়তা (ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় গবাদি পশু পালন ও মোটাতাজা করণের লক্ষ্যে ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টার সময় শার্শা (বিআরডিবি) প্রশিক্ষণ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ দিন মেয়াদি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে ৭০ জন দরিদ্র মহিলাকে গবাদি পশু পালন ও মোটাতাজা করণের প্রশিক্ষণ দেওয়া হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শার্শা, যশোরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি নাজিব হাসানের সভাপতিত্বে এসম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র মহাপরিচালক আব্দুল গাফ্ফার খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (ইরেসপো) ২য় পর্যায়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম, পজীপ-৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক আলা উদ্দিন সরকার, যশোর বিআরডিবি উপ-পরিচালক বি এম কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন এমন গুঞ্জনকেবিস্তারিত পড়ুন

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার