মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের অভিযোগ গ্রহণে অভিনব এক ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছেন। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন, যেখানে যে কেউ সহজেই নিজের অভিযোগ জানাতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, হামলা কিংবা যেকোনো ধরনের অনিয়মের শিকার ব্যক্তি সরাসরি তার অভিযোগ জানাতে পারবেন এমপির কাছে। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে অভিযোগ দাখিল করলে তা দ্রুত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

অভিযোগ জমা দেওয়ার জন্য নির্ধারিত ওয়েবসাইট লিংকটি হলো: https://mpsharsha.jashore.org/⁠

সূত্র জানায়, এই ডিজিটাল ব্যবস্থায় অভিযোগকারীর তথ্য শতভাগ গোপন রাখা হবে, ফলে ভুক্তভোগীরা নির্ভয়ে তাদের সমস্যা তুলে ধরতে পারবেন।

এ বিষয়ে এমপি মাওলানা আজিজুর রহমান বলেন, আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন অবিচারের শিকার হয়ে চুপ করে না থাকেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর সরাসরি আমার কাছে পৌঁছাবে এটাই আমার প্রত্যাশা। আমি প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।

স্থানীয়দের মতে, এই ধরনের উদ্যোগ শার্শার সাধারণ মানুষের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। এতে করে হয়রানি ও নির্যাতনের শিকার ব্যক্তিরা সহজেই তাদের অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত প্রতিকার পাওয়ার আশা করছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার