শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার গোগায় পঞ্চাশোর্ধ মহিলার আত্মহত্যা

যশোরের শার্শা উপজেলার গোগা বিলপাড়া গ্রামে হাসিনা খাতুন (৫৫) নামে এক মাঝ বয়সী গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বউ শাশুড়ীর ঝগড়াকে কেন্দ্র করে ছেলের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানাগেছে।
সে গোগা বিলপাড়া গ্রামের ইস্রাফিল হোসেনের স্ত্রী।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে সে ঘরের ভেতর শিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

শার্শা থানার পুলিশ পরিদর্শক আনোয়ারুল আজিম পারিবারিক সুত্রের বরাত দিয়ে জানিয়েছেন তার ব্রেনের সমস্যা থাকার কারনে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবার থেকে জানানো হয়েছে। তবে প্রতিবেশীদের কথার সাথে এর কোনো মিল নেই। পুলিশ আসার আগেই লাশ নামানো হয়েছে এবং ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করার কথা বললেও সেটি পুড়িয়ে ফেলা হয়েছে। আলামত হিসেবে পুলিশ সেটি উদ্ধার করতে পারেনি।

পুলিশ জানায়, হত্যা কি আত্মহত্যা ময়না তদন্তের পরেই সেটি জানা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু