রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): যশোরের শার্শার বাগআঁচড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সকল শহিদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনায় এবং আহত ছাত্র জনতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন বাগআঁচড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম মো.শহিদুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানটি আয়োজন করেন বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপি।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শা-১ আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ‘মা’। সেই মা’কে বিনা বিচারে দীর্ঘদিন ধরে জেলখানায় আটক রাখা হয়েছিল। তাকে চিকিৎসা নেওয়ারও সুযোগ দেইনি স্বৈরাচার শেখ হাসিনার সরকার। আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ মুক্ত। আমরা সকলে তার জন্য দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

তিনি কোটা বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির সদস্য মশিউর রহমান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান, বাগআঁচড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস, আব্দুর রশিদ, আনোয়ার হোসেন, মিকাইল হোসেন মনা, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর কবির, আমির হোসেন মোল্লা, অধ্যাপক নুরুজ্জামান, কামরুজ্জামান মুন্না, যুবদল নেতা, মাসুদ, আশিক, তরিকুল, সালমান, রাজু, আরিফ, বাসার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ