শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় জাতীয় শোক দিবস উদযাপন

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক, ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুলের নেতৃত্বে, বাগআঁচড়া, কায়বা, ও শংকরপুর, তিন ইউনিয়ন মিলে যৌথভাবে জাতীয় শোক দিবস পালন করা হয়।

১৫ আগস্ট সোমবার সকাল ১০ টায় প্রথমে বাগআঁচড়ায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পরে শোক র‍্যালী, বঙ্গবন্ধুর মুরালে পুষ্প অর্পণ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, পরে ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসটি সমাপ্ত করা হয।

জাতীয় শোক দিবসে আরো উপস্থিত ছিলেন, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান, হাসান ফিরোজ আহমেদ টিংকু, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মেম্বার, শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান, বাবু গোবিন্দ চ্যাটার্জী, সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আদম শফিউল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা, আকিব জাভেদ শুভ, মেহেদী হাসান শিপলু, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, ইকবাল হাসান তুতুল, ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব পল্টু, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রী কলেজের সাধারণ সম্পাদক, হাদিউজ্জামান হাদি, সহ আওয়ামী লীগ যুবলীগ- কৃষকলীগ ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক