বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার হুমকি: থানায় অভিযোগ

যশোরের শার্শার বামুনিয়া সোনাতনকাটি গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ও তার দুই সন্তানকে হত্যার হুমকি দিয়েছে হাফিজুল নামের এক যুবক।
এ বিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই প্রবাসীর স্ত্রী।

হাফিজুর শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রামের ছাক্কু মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে প্রবাসীর স্ত্রী ও বোন বাগআঁচড়ায় এক গার্মেন্টসের দোকানে কাপড় কিনতে গেলে হাফিজুল কৌশলে প্রবাসীর বোনের কাছ থেকে তার স্ত্রীর মোবাইল নম্বর নেয়। এরপর থেকে হাফিজুল প্রবাসীর স্ত্রীকে উত্যাক্ত ও ব্লাকমেলিং করার চেষ্টা করে।

বিষয়টি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল ও কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল মেম্বরকে জানালে তারা বাগআঁচড়া আইসি ক্যাম্পে বসে বিষয়টি নিস্পত্তি করে দেন। কিন্তু এতো কিছুর পরেও হাফিজুল প্রবাসীর স্ত্রীর পিছু ছাড়েনি।

গত শনিবার (৫ জুন) গভীর রাতে হাফিজুর প্রবাসীর মেয়ের একটি ছবিতে লাল ক্রসচিহ্ন দিয়ে পাঠায়। তার অপর পিঠে ফারুকের স্ত্রীর উদ্দ্যেশ্যে লেখা ছিলো তোর ও তোর দু মেয়েকে খুন করবো।

ফারুকের স্ত্রী জানায়, ‘তার স্বামী বিদেশ থাকার সুবাদে আমার নামে মিথ্যা অপবাদ রটিয়ে ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্য ছিলো হাফিজুলের। এতে ব্যর্থ হয়ে সে আমাদের খুনের হুমকী দিচ্ছে। হাফিজুল একজন নেশাখোর বলেও জানায় প্রবাসীর স্ত্রী।

তিনি আরো জানান, হাফিজুল যে কোনো সময় তাদের মেরে ফেলতে পারে।

এব্যাপারে পুলিশের হস্তক্ষেপ কামনা করে শার্শা থানাতে উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক