বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার মধ্যেও কলারোয়ায় কোচিং বানিজ্য! সচেতন মহলের ক্ষোভ

করোনা ভাইরাসের সংক্রমন রোধে সারা দেশের ন্যায় কলারোয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ কোচিং ও প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ অমান্য করে কিছু অর্থলোভী শিক্ষক প্রাইভেট বানিজ্য চালিয়ে যাচ্ছেন। এসব শিক্ষক তাঁদের বাসা অথবা ভাড়া করা কক্ষে ব্যাচ করে একসঙ্গে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে বসিয়ে এ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এলাকার সচেতন মহল ও অভিভাবকরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানালেও অর্থলোভী শিক্ষকরা বিষয়টি গুরুত্বই দিচ্ছেন না।

স্থানীয় ব্যক্তিরা জানান, কলারোয়া উপজেলার সরকারি কলেজ সংলগ্ন এলাকা, পৌর সদরের তুলশিডাঙ্গা গোডাউন মোড় (পূর্বের জামাত অফিস) এলাকা, মুরারীকটি পালপাড়া (বটতলা মোড়) সংলগ্ন জনসেবা ক্লিনিকের পার্শ্ববর্তী স্থান, তুলশিডাঙ্গা ২নং ওয়ার্ডসহ উপজেলা বিভিন্ন স্থানে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে কলেজ শিক্ষকসহ স্কুলের শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ সপ্তাহে শুক্রবার বাদে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাচ করে লকডাউনের সরকারি নির্দেশনাকে উপক্ষো করে কতিপয় শিক্ষক প্রকাশ্যেই প্রাইভেট বানিজ্য চালিয়ে যাচ্ছেন।

কলারোয়া উপজেলার ৯টি কলেজসহ প্রায় ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে উপজেলা ব্যাপি বিজ্ঞান শাখার শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক চাপ রয়েই গেছে।

উপজেলা সদর থেকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান দূরে হওয়ায় প্রশাসনের নজরদারি এড়িয়ে নির্ভয়ে শিক্ষকেরা প্রাইভেট বানিজ্য চালিয়ে যাচ্ছেন বলে স্থানীরা জানান।

এছাড়া পৌর সদরের বেশ কিছু এলাকায় সীমিত আকারে ও গোপনীয় পরিবেশের মধ্য দিয়ে বিশেষ কৌশলে চলছে কতিপয় শিক্ষদের কোচিং বানিজ্য।

এলাকার সচেতন মহল ও অভিভাবকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অভিযোগের সুরে জানান, কোচিং বানিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকদের অনেকেই কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। সরকারিভাবে প্রাইভেট ও কোচিং নিষিদ্ধ করার পর বেশ কিছুদিন তারা পড়ানো বন্ধ রেখেছিলেন। কিন্তু সাতক্ষীরা জেলা ব্যাপি করোনা পজিটিভের শনাক্ত উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন কলারোয়ায় গত সপ্তাহ থেকে ১৪ দিনের থাকা লকডাউনের নির্দেশনাকে উপেক্ষা করে কতিপয় শিক্ষক আগের মতোই প্রায় প্রকাশ্যে অথবা কিছুটা গোপনে প্রাইভেট বানিজ্য অব্যাহত রেখেছেন।

কোচিং সেন্টার বন্ধ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মেধাবী শিক্ষার্থী শঙ্কিত হয়ে জানান, বর্তমান সময়ে উপজেলা ব্যাপি করোনা সংক্রমনের যে প্রার্দুভাব তাতে প্রাইভেট শিক্ষাদানে যুক্ত শিক্ষকসহ সকলের মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি গুরুত্ব দেয়া উচিৎ।

শিক্ষার্থীরা আরো জানান, ইতোমধ্যে কয়েকজন প্রাইভেট স্যার অন লাইনে ক্লাস করা শুরু করেছেন।

এ ব্যাপারে সরকারি বাসভবনে (আইসোলেশনে) চিকিৎসাধীন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সেল ফোনে বলেন, ‘কোচিং ও প্রাইভেট পড়ানোর বিষয়টি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। এ ব্যাপারে দ্রুত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন