শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ার পরও রয়েছে বহাল তবিয়তে

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর বিরুদ্ধে অশালীন আচরণ ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, জেলা সিভিল সার্জন, ইউএনও মহোদয়সহ বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ হলেও অজানা কারণে এখনও রয়েছে বহাল তবিয়তে।

কয়েক দফা তদন্তে অভিযোগ প্রমানিত হলেও কিভাবে এখনও রয়েছে বহাল তবিয়তে সে ব্যাপারে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। শোনা যাচ্ছে নিজেকে ধোঁয়া তুলশি পাতা সাজাতে স্বাস্থ্য দপ্তরসহ বিভিন্ন দপ্তরে মোটা অংকের টাকার মিশন নিয়ে ছুটে চলেছে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

২০২০ সালের ১৮ ফেরুয়ারী শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগদানের পর থেকে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশালীন আচরণ শুরু করেন। সেই সাথে একের পর এক অসংখ্য অনিয়ম-দূর্নীতি করলেও চাকরী হারানোর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে কর্মকর্তা-কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় সাহস নিয়ে সবাই মিলে প্রতিবাদ করলে দূর্নীতির বেড়াজালে আটকে গেছেন স্বাস্থ্য কর্মকর্তা। গত ১১ এপ্রিল অশালীন আচরণ ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, জেলা সিভিল সার্জন, ইউএনও মহোদয়সহ বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১৩২জন কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগের ৩ দফা তদন্ত শেষে বেরিয়ে আসছে সব দূর্নীতির চাঞ্চল্যকর তথ্য। তদন্তে একাধিক অভিযোগ প্রমানিত হলেও কিভাবে এখনও বহাল তবিয়তে রয়েছে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

এব্যাপারে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক সহকারী পরিচালক ডাক্তার আক্তারুজ্জামান বলেন, তদন্তে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর বিরুদ্ধে অশালীন আচরণ ও অনিয়ম-দুর্নীতির
অভিযোগ প্রমানিত হওয়ায় লিখিত আকারে পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার