রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা উপজেলা হাসপাতালে করোনার টিকা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ

যশোরের শার্শা উপজেলা হাসপাতালে করোনার টিকা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মোটা অংকের টাকা দিলেই পাওয়া যাচ্ছে করোনার টিকা। হাসপাতালে টিকা দানকারী স্বাস্থ্য কর্মকর্তারা যোগশাজসে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। উপজেলার দুর-দূরান্ত থেকে আসা সাধারন মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে এসব টাকা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর নির্দেশে নার্স ফারহানার মাধ্যমে দীর্ঘ্যদিন যাবত চালিয়ে যাচ্ছে এসব কর্মকান্ড। অভিযোগ অস্বীকার করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

তথ্য সংগ্রহে জানা যায়, শার্শা উপজেলা হাসপাতালে করোনার টিকা নিতে আসালে বিভিন্ন অজুহাতে টিকা গ্রহন কারীদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়। পরে টাকার চুক্তি সম্পন্ন হলে দেওয়া হয় করোনার টিকা।

টিকা নিতে আসা মিন্টু জানান, আমি সকালে হাসপাতালে টিকা নিতে আসলে আমার কাছে ১হাজার ৪শ’ টাকা দাবী করে। টাকা না দিলে টিকা হবে না বলে জানিয়ে দেয়।

টিকা নিতে আসা আবুহুরাইরা জানান, আমি এক মাস আগে হাসপাতালে আসি টিকা নিতে। কিন্তু আমার বয়স কম বলে আমার কাছে ১৪ হাজার টাকা দাবী করে। সে জন্য টিকা নিতে পারিনি। আজ আবার এসেছি টিকা নিতে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী ছুটিতে থাকায় মোবাইল ফোনে টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমি ছুটিতে আছি। এরকম কোন বিষয় আমার জানা নাই। অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি