শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শালতা পাড়ের লাখো মানুষের স্বপ্ন পূরণ : পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড

সাতক্ষীরা ও খুলনা লাগোয়া শালতা নদী খনন কাজ শুরু হওয়ার সাথে সাথে নদী পাড়ের লাখো মানুষের মধ্যে জেগে উঠেছিলো বেচে থাকার স্বপ্ন আজ তা বস্তবে রুপ দিয়েছে।

মঙ্গলবার (১১ মে) দুপুরে খুলনা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা শালতা নদীর বর্তমান অবস্থার পরিদর্শন করেন।

পরিদর্শন কালে শালতা খননের সুফলভোগীদের সাথে কথা বলেন।

এসময় সুফলভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ রফিক উদ্দীন, তত্তাবধায়ক প্রকৌশলী পিযুষ কুন্ডু ও নির্বাহী প্রকৌশলী মোঃ আশলাফুল ইসলাম।

প্রকাশ থাকে, সাতক্ষীরার তালা, খুলনার ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলার সীমানা দিয়ে প্রবাহিত শালতা নদী। একসময়ের খরশ্রোতা এই নদী কালের বিবর্তনে পরিণত হয় মরা নদীতে। ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা বিপন্ন হয় জনজীবন, কর্মহীন হয়ে পড়ে এলাকার হাজার হাজার খেটে খাওয়া মানুষ। অন্যদিকে লোকসানে পড়ে এলাকার চাষীরা। একসময় পশ্চিম শালতার জীবন ফিরে পেতে শালতা বাচাও আন্দোলনে রাস্তায় নেমে পড়ে শালতা সুবিধাভোগী লাখো জনতা। আন্দোলনের ফলে বর্তমান সরকার পশ্চিম শালতা নদী খননে ডেল্টা প্রকল্প- ২০২১ নামে একটি প্রকল্প গ্রহণ করেন। এ প্রকল্পে ১৩ কিলোমিটার নদীর উপরে অংশে ৩২ মিটার (চওড়া), তলদেশ ১৫ মিটার ,গভীরতা সাড়ে তিন মিটার করা হবে উল্লেখ আছে। যা খননে ব্যয় ধরা হয় ১৪.৬৩ কোটি টাকা।

সরেজমিনে গ্লাবদাহ, মাগুরখালী, মাছিয়াড়া, বৈঠাহারা, খোরের আবাদ, কাঠবুনিয়া, মুন্সিরআবাদ এলাকার পশ্চিম শালতা পাড়ে ঘুরে কথা হয় স্থানীয়দের সাথে। তালা উপজেলার কাঠবুনিয়া গ্রামের গণেশ মন্ডলের ছেলে অচিন্ত মন্ডল (৪০), বোজন মন্ডলের ছেলে নিশাত মন্ডল, নলতা গ্রামের মৃত আইনউদ্দীন শেখের ছেলে আজগর আলী শেখ, মহান্দী গ্রামের মৃত ছানাতুল্লা মোড়লের ছেলে হান্নান মোড়ল জানান, শালতা নদী খনন কাজ শেষ হওয়ায় তারা জলাবদ্ধতার থেকে রেহায় পেয়েছেন। এছাড়া ধান, সবজী এবং মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করছেন।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান এস.কে.ই.এস.এ (জেভি) এর ঠিকাদার শামীম আহম্মেদ জানান, সুষ্ঠ্য ভাবে শালতা নদী খনন কাজ শেষ করেছেন। খনন শেষে বাধ কেটে দেওয়ায় এলাকার চিংড়ি চাষীসহ সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছেন এবং তারা যেন প্রাণ ফিরে পেয়েছেন বলে এই ঠিকাদারী প্রতিষ্ঠানটি জানালেন।

পানি উন্নয়ন বোর্ড খুলনা-১ এর নির্বাহী প্রকৌশলী আরশাফুল আলম জানান, প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। মঙ্গলবার দুপুরে পশ্চিম শালতা নদী খনন কাজ পরিদর্শন করা হয়েছে এবং স্থানীয়দের সাথে কথা বলা হয়েছে। এ নদী খনন হওয়ায় সুফলভোগীরা সন্তোষ্ঠ প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা