শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ রাসেল একটি ইতিহাস-মণিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

১৮ অক্টোবর শেখ রাসেল দিবস-২২ উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুরে আলোচনা সভা, র‌্যালী, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৮ অক্টোবর-২০২২) সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গোপালপুর স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।

মণিরামপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আলী হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন- গোপালপুর স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক, তন্দ্রা ভট্টাচার্য্য, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান প্রমুখ।

আলোচনা সভার আগে একটি র‌্যালী বের করা হয় এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- শেখ রাসেল একটি ইতিহাস। বাংলাদেশের সকল ক্ষেত্রে তার আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা স্বাধীন জাতি। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা বাঙালী জাতি। শেখ রাসেল সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনকের সন্তান।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি