রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

কলারোয়ায় শেখ রাসেল দিবস-২২’ উৎযাপিত হয়েছে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উৎযাপিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(১৮ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রয়াত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও রুলী বিশ্বাস, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানা প্রশাসনের পক্ষে ওসি নাসির উদাদীন মৃধা, সরকারী পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, মডেল মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে এক বর্ণাঢ্য র ্যালি পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গার্লস পাইলট হাইস্কুলে আলোচনা সভা, সরাসরি সম্প্রচারিত কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে মিলিত হয়।

পরে গার্লস পাইলট হাইস্কুলে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে উপজেলা ব্যাপি অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী(এলজিডি) সুদীপ্ত কর, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম রোকনুজ্জামান, বিআরডিবি অফিসার এসএমএ সোহেল, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুরুপভাবে, বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া হাইস্কুল, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি হাইস্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবসটি পালন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন