শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটি টাকা মুল্যের নতুন মাদক ‘কুশ’ জব্দ হয়েছে। এসময় মাদক পাচারের অভিযোগে মো: তারিকুজ্জামান (২৪) নামের এক তরুণকে আটক করেছে বিজিবি।

মাদক কুশ মারিজুয়ানা গাছের ফুল থেকে তৈরী এক ধরণের বিশেষ মাদক বলে জানিয়েছে বিজিবি।

আটক তারিকুজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ওহিদুজ্জামানের ছেলে।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ব্যাটালিয়ন সদর দপ্তরে খবর আসে, নতুন মাদক কুশ সাতক্ষীরা থেকে মাধবকাটি হয়ে সীমান্ত দিয়ে ভারতে পৌঁছাবে। সংবাদ প্রাপ্তির পরপরই ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল মাধবকাটি বাজারে অভিযান চালায়। এসময় ১২ কেজি নতুন মাদক কুশ জব্দ হয়। যার বাজারমুল্য প্রায় ৬ কোটি টাকা। আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়া বিদেশ থেকে বিশেষ এই মাদক এনে ভারতে পাচারের চক্রকে চিহিৃত করার চেষ্টা চলছে বলে জানান বিজিবি অধিনায়ক।

বিজিবি সূত্রে জানা যায়, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি একটি মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) মিশিয়ে তরল, গুঁড়া বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়।

তবে আটক তারিকুজ্জামান বিজিবির কাছে দাবি করেন, সাতক্ষীরা জেলা পরিষদের পাশ থেকে আরাফাত হোসেন নামের পরিচিত এক ব্যক্তি তাকে ঝাউডাঙ্গা এলাকায় জনৈক ব্যক্তির কাছে একটি ব্যাগ পৌঁছে দিতে বলেছিলেন। কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি। তিনি ব্যাগটি পৌঁছে দিতে যাওয়ার পথে বিজিবির হাতে আটক হন। পরে জানতে পারেন, ব্যাগে ‘কুশ’ নামের মাদক ছিল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ