শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ফোনালাপ হয়েছে। টেলিফোনে আলাপকালে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার আশ্বাস দেন আবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশকে দিতে যাওয়া এ সহায়তা সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন করা হয়েছে বলে শেখ হাসিনাকে জানিয়েছেন শিনজো আবে।

দুপুর ১টা ৫ মিনিটে শুরু হওয়া প্রায় ২৫ মিনিটের এ ফোনালাপে কোভিড-১৯ মহামারি, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন দুদেশের প্রধানমন্ত্রী।ইহসানুল করিম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বেশি করে জাপানি বিনিয়োগ চান। সেই সাথে বন্ধুপ্রতিম দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করারও তাগিদ দেন শেখ হাসিনা।

তিনি জাপানের প্রধানমন্ত্রীকে বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কেও অবহিত করেন।

জবাবে, জাপানের প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মিয়ানমারের নেতাদের সাথে কথা বলবেন তিনি।

বাংলাদেশকে পিপিই, মাস্ক, গগলসসহ কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় সুরক্ষাসামগ্রী দেয়ায় জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, করোনা মহামারির কারণে স্থগিত হওয়া ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ সালের যথাসময়ে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়