বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেষ মুহূর্তে জমে উঠেছে বাগআঁচড়া ৭নং ওয়ার্ডের উপনির্বাচনের প্রচার-প্রচারণা

শেষ মুহূর্তে জমে উঠেছে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে ভোট প্রার্থনা। গোটা ওয়ার্ডে ছেঁয়ে গেছে প্রার্থীদের পোস্টার আর ফেস্টুনে।

মহিষাকুড়া- বাগাডাঙ্গা দুই গ্রাম মিলে ৭নং ওয়ার্ড গঠিত। ৭নং ওয়ার্ডে উপনির্বাচনে মেম্বর পদে যারা এবার নির্বাচন করতে যাচ্ছেন তারা হলেন- মোঃ মতিয়ার রহমান মতি (মোরগ) প্রতীক, আজিজুর রহমান (ফুটবল) প্রতীক, তবিবর রহমান (তালা) প্রতীক। এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বলে জানিয়েছে এলাকাবাসীরা।

ওয়ার্ড বাসিরা বলছেন, প্রত্যেকটা প্রার্থী বিভিন্ন ইশতেহার দিয়ে যাচ্ছেন। ওয়ার্ডের যে সমস্যা তারাও সেগুলো সমাধান করবে বলে কথা দিচ্ছেন। তবে এই নির্বাচনে এবার পরিবর্তন চাচ্ছেন স্থানীয়রা। এবার সৎ ও তরুণ প্রার্থীদের সমর্থন করবেন তারা।

বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত সৎ ও তরুণ প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন মোঃ মতিয়ার রহমান মতি। তিনি বলেন, আমি এই ওয়ার্ডে নির্বাচন করছি। এই এলাকার উন্নয়নে যা যা করার প্রয়োজন আমি তা করবো। আমি নির্বাচিত হলে এ ওয়ার্ডে মাদক নির্মূল করব। একটি পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দেব। এই নির্বাচনে আমি জয়ী হয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই।

এছাড়াও অন্যান্য প্রার্থীরাও গণসংযোগ করছেন। প্রার্থীরা নিজে থেকে বা কর্মীদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আগামী ২রা নভেম্বর এ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্টিত হবে। ৩০ই অক্টোবর প্রার্থীদের প্রচারণা শেষ হবে, ওয়ার্ডটিতে মোট ভোটার রয়েছেন ২০৬৮ জন।

উল্লেখ্য, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান বাবলু গত ২১শে জানুয়ারি রাতে দুবৃর্ত্তের হাতে খুন হন। তার মৃত্যুতে এই ওয়ার্ডের সদস্য পদটি শুণ্য হয়।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি