বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবন্ধি তাসলিমা কে সাতক্ষীরার সদর(ইউএনও) কতৃক ছাগল ও আর্থিক সহযোগিতা প্রদান

সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া আশ্রয় কেন্দ্রে বসবাসরত হত দরিদ্র মোছা: তাছলিমা খাতুনকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি ছাগল প্রদান করা হয়েছে। এসময় তার জীবিকা নির্বাহের জন্য মুদি দোকানের মালামাল ক্রয় করে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন উপজেলা প্রশাসন।

গতকাল সকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ – জোহরা ও সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান। ধলবাড়িয়া আশ্রয় কেন্দ্রে গিয়ে হত দরিদ্র তাছলিমার হাতে এই দুটি ছাগল তুলে দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, তাছলিমার কোন ঘর বাড়ি ছিলনা, সে বিভিন্ন বাড়িতে ভিক্ষাবৃত্তি করে কোন মতে তার প্রতিবন্ধী সস্তান ও রোগগ্রস্ত স্বামীকে নিয়ে খুব মানবেতরভাবে জীবন যাপন করছিল। আমি জানতে পেরে তাকে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপরহার হিসেবে আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া আশ্রয় কেন্দ্রে তাকে জমিসহ ঘরের ব্যবস্থা করে দিয়েছি এবং জীবিকা নির্বাহের জন্য তাকে দুটি ছাগল প্রদান করা হয়েছে যাতে ছাগল দুটি লালন পালন করে সে আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পারে।

তাসলিমাকে স্বাবলম্বী করতে সমাজ সেবা অফিসের পক্ষ থেকে মুদি দোকানের মালামাল ক্রয় করে দেওয়া হবে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। তিনি বলেন, ভিক্ষুক মুক্ত সাতক্ষীরা গড়ার লক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় তাসলিমাকে আগামী রবিবার মুদি দোকানের জন্য কিছু মালামাল ক্রয় করে দেওয়া হবে। যাতে করে সে আশ্রয়কেন্দ্রের ঘরের বারান্দায় ছোট পরিসরে ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করতে পারে এবং ভিক্ষাবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া