বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকে ১ হাজার লিটার ধারণক্ষমতার খাবার পানির ট্যাংক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ৪০০ এতিম ও ছিন্নমূল শিশুর খাদ্য ও পুষ্টির জন্য দুই মাসের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ট্যাংক ও নগদ অর্থ বিতরণ করা হয়। বেসরকারি সেবা সংস্থা ব্রতীর উদ্যোগে এবং নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি রুবাইয়া ইয়াসমিন রুপা।
ব্রতীর পক্ষে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো. সাইফুর রহমান, ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, ডা. সামিয়া রশিদ ও মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, গাবুরা দীর্ঘদিন ধরে খাবার পানির সংকটে থাকা একটি প্রত্যন্ত ও দুর্যোগপ্রবণ এলাকা। বিশেষ করে নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো বর্ষার পানি সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নানা সমস্যার মুখোমুখি হয়ে আসছে। এ বাস্তবতায় নাবিকের অর্থায়নে ব্রতী পর্যায়ক্রমে এসব পরিবারের বাড়ি বাড়ি পানি সংরক্ষণের ট্যাংক পৌঁছে দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় এবার ৫০টি পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে ১ হাজার লিটার ধারণক্ষমতার খাবার পানির ট্যাংক দেওয়া হয়। ট্যাংক পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়। স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটির সদস্য ও উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য নাবিক ও ব্রতীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া ৪০০ এতিম ও ছিন্নমূল শিশুর খাদ্য ও পুষ্টির জন্য পরিবারপ্রতি মাসিক ১ হাজার ২০০ টাকা হারে দুই মাসের জন্য মোট ২ হাজার ৪০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
প্রসঙ্গত, নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর সহায়তায় ব্রতী সমাজ কল্যাণ সংস্থা গাবুরায় শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে অসহায় পরিবারের গৃহনির্মাণ ও গৃহসংস্কার, পুকুর খনন, শিশু পুনর্বাসন, আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের আওতায় সেলাই মেশিন ও ছাগল বিতরণ, শিশুদের জন্য পাঠশালা, ভাসমান স্বাস্থ্যসেবা এবং মানবাধিকার নিয়ে কাজ।

একই রকম সংবাদ সমূহ

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার