রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের ঘোলা ত্রিমোহনী মডেল কলেজ ভবনের ভিত্তি উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘোলা ত্রিমহনী মডেল কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে নেতাকর্মীদের ভিড়ে জনপদ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শ্যামনগর উপজেলার সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র অন্যতম সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না—সাবেক যুগ্ম আহবায়ক, শ্যামনগর উপজেলা বিএনপি ও জেলা বিএনপি’র অন্যতম প্রভাবশালী সদস্য, প্রভাষক আবু সাঈদ, সাবেক ভিপি এবং আব্দুর রশিদ ঢালী, সাবেক যুগ্ম আহবায়ক শ্যামনগর উপজেলা বিএনপি প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া, ২নং কাশিমাড়ি ইউনিয়ন বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ সাবেক সভাপতি মোঃআয়জুল সরদার মোঃ আব্দুস সালাম মোঃ আনোয়ার হোসেন মোঃ খোকন মোঃ আব্দুস সামাদ পিয়াদা সহ বিপুলসংখ্যক স্থানীয় নেতা-কর্মীর উপস্থিতি অনুষ্ঠানস্থলকে এক রাজনৈতিক মহাসমাবেশে রূপান্তরিত করে।

শুধু বিএনপি নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতৃত্বও অনুষ্ঠানে যোগ দেন। সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ ২নং কাশিমাড়ি ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা একযোগে অনুষ্ঠানে শামিল হন।

উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী প্রজন্মের জন্য শিক্ষার বিস্তার ও আধুনিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সমাজ পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সাংবাদিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, এ উদ্বোধনী অনুষ্ঠান শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন নয়; বরং এটি ছিল রাজনৈতিক শক্তি প্রদর্শনের এক প্রকাশ্য মঞ্চ, যেখানে বিএনপি ও জামায়াতের ঐক্যবদ্ধ উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

একই রকম সংবাদ সমূহ

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু