বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আদিবাসী বৃদ্ধ হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শ্যামনগর উপজেলার ধুমঘাটে আদিবাসী মুন্ড সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে তিন নারীকে পিটিয়ে জখম ও একজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উত্তরন, এমএসএফ, ভুমিকমিটি, পানি কমিটি, আউনও সালিস কেন্দ্র ঢাক,স্বদেশ-সাতক্ষীরা, এইচআরডিএফ সাতক্ষীরা, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা, জেলা আদিবাসি ফোরাম, সামস্ শ্যামনগর সহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠণ রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করে।

জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী, অধ্যাপক আনিসুর রহিম, অ্যাড. আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মদ বাপ্পি, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, মাধব চন্দ্র দত্ত, জ্যোস্না দত্ত, অ্যাড. মনিরউদ্দিন, ফণীন্দ্রনাথ মুন্ড,তারপদ মুন্ডা, জয়দেব মুন্ডা, প্রশান্ত মুন্ডা, গোপাল মুন্ডা, ফরিদা আক্তার বিউটি, আফজাল হোসেনম রানা লুইস গাইন, মরিয়ম মান্নান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অসিত মুন্ডা, ধীমান সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসি মুন্ডা স¤প্রদায়ের জমি প্রজাস্বত্ব আইনে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। অথচ শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের রাশেদুল ও এবাদুল ধুমঘাটের মুল্লুক চাদ মুন্ডার আট বিঘা জমি জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে শুক্রবার সকালে জবরদখলের চেষ্টা করে। সেখানে বসবাসরত ২২টি মুন্ডা স¤প্রদায়ের মানুষজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধানের বীজতলা পাওয়ার টিলার দিয়ে চষে দেওয়া হয়। বাধা দেওয়ায় তিন নারী ও এক পুুরুষকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। শনিবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নরেন্দ্র মুন্ডা মারা যায়।এ ঘটনায় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ ছাড়া কৈখালি ইউনিয়নের সাহেবখালিতে কর্ণ মুন্ডা, সঞ্জিত মুন্ডা ও খুকুমনি মুন্ডার উপর হামলা চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা আদালতে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা শুকুর আলী, যুবলীগ নেতা ফিরোজ হোসেনসহ বিভিন্ন রাজৈ নতিক দল ও বংশীপুরের দুটি ক্লাবের বেশ কিছু সদস্য জড়িত।

অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা এবং মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি ঘোষনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার