সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে কৃষি প্রশিক্ষণ শেষে সবজি বীজ ও জৈব সার বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য : সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

১৯ মে ২০২৫ ইং সকাল ৯ টায় শুরু হওয়া ২টি ব্যাজের প্রশিক্ষণ আজ ২২ মে ২০২৫ ইং তারিখ বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নারী কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ শেষে সবজি বীজ ও জৈব সার বিতরণ করা হয়েছে।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন এনগেজ-প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী। প্রশিক্ষণটিতে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, প্রশিক্ষণটিতে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মোঃ জামাল হোসেন, প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন সিসিআরসি প্রকল্পের বনবিবি তলা টেকনোলজিক্যাল লার্নিং সেন্টার পার্কের কৃষক কৃষ্ণেন্দু রায়, এনগেজ প্রকল্পে নারী সদস্যরা ও এনগেজ প্রকল্পের কর্মীবৃন্দ প্রমূখ।

শিক্ষণটির প্রধান অতিথি পোকার জীবনকাল, বেড পদ্ধতিতে সবজি চাষ, কোন মৌসুমে কোন সবজি ভালো হয় এবং কৃষি বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষক মোঃ জামাল হোসেন পারিবারিক পুষ্টি এবং পারিবারিক ভাবে সবজি চাষ, জৈব কীটনাশক তৈরি এবং কৃষি বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

চার দিনের মধ্যে দু’দিন প্রশিক্ষণার্থীদের কৃষ্ণেন্দু রায়ের টেকনোলজিক্যাল লার্নিং সেন্টার পার্কে নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এমন হাতে কলমে ও বাস্তবধর্মী প্রশিক্ষণ পেয়ে সাবিনা খাতুন বলেন, আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি কিন্তু খামার বাড়িতে এসে প্রশিক্ষণ প্রথম পেলাম। অল্প জায়গায় কিভাবে অধিক সবজি উৎপাদন করা যায়, নদী ভাঙ্গন এলাকায় কিভাবে সবজি চাষ করা যায়, ঘেরের রাস্তায় কিভাবে বর্ষাকালে তরমুজ লাগানো যায় সে সম্পর্কে জানতে পারলাম। এমন বাস্তব ধর্মী প্রশিক্ষণ দেওয়ার জন্য সিসিডিবি এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রশিক্ষণটির শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীকে প্রত্যেককে ১০ কেজি জৈব সার ও ৫ প্রকার সবজির বীজ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান