বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ফ্রী ফায়ার গেমকে কেন্দ্র করে সংঘর্ষ

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি সদস্যের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ১৬ জন আহত হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) দিবাগত রাত বারটার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও আজিয়ার, রাশিদুল, মাজিদল, মনিরা, মনির, রাবেয়া, কুদ্দুস হাফিজুরসহ ১২ জনকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়েছে।

স্থানীয়রা জানায়, স্থানীয় দুই তরুণের মধ্যে ফ্রি-ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে রোববার রাতে মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া দুই তরুণ সাবেক ও বতর্মান ইউপি সদস্যের সমর্থক হওয়ায় বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে রাত বারটার দিকে কামরুল ইসলাম ও হাফেজ মোহাম্মদ আলী কর্মী সমর্থকদের নিয়ে বর্তমান মেম্বরের বাড়িতে হামলা করলে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরবর্তীতে পুলিশ যেয়ে পরিস্থিতি শান্ত করলে আহতদের উদ্ধার করে রাত একটার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে প্রাক্তন ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, তার কর্মীদের মারধরের বিষয়ে জানতে যেয়ে তারা হামলার শিকার হয়েছেন। একই দাবি করেন অপর সাবেক ইউপি সদস্য হাফেজ মোহাম্মদ আলী। বর্তমান ইউপি সদস্য আবিয়ার রহমান বলেন, ইফতারীর সময়ে দুই তরুণ বাদানুবাদে জড়িয়ে পড়ে। ঐ ঘটনার পর রাতে এক তরুণের ফ্রি-ফায়ার গেমের মধ্যে প্রতিপক্ষকে গালি দেয়ার ঘটনাকে পুঁজি করে সাবেক দুই ইউপি সদস্যের নৃেতত্বে তার লোকজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা