সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ২,আহত-২

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে স্কুলছাত্র নাজমুল হোসেন (১১) ও নৌকার মাঝি এনায়েত হোসেনের (৪৩) মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন ২ জন।

বৃহস্পতিবার দুপুরে শ্যামনগরের উপকূলীয় ইউনিয়ন গাবুরার গাগরামারী এলাকায় একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন খুলনার কয়রা উপজেলার মাটিডাঙ্গা গ্রামের আল আমীন গাজীর ছেলে ও মাটিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
আর এনায়েত হোসেন (৪৩) একই এলাকার মোহাম্মদ আলীর মাঝির ছেলে। পেশায় তিনি নৌকার মাঝি।

আহত মুসা গাজী (৬৪) নাজমুল হোসেনের দাদা ও মঈনুল ইসলাম (১৪) একই এলাকার মোস্তফা কামালের ছেলে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, এনায়েত হোসেন মুসা গাজী ও তার পৌত্র নাজমুল হোসেনসহ ৪ জনকে নিয়ে গড়পদ্মপুকুর গ্রামে গিয়েছিলেন ট্রলার নৌকা কিনতে। কিন্তু দরদামে পছন্দ না হওয়ায় দুই মোটরসাইকেলে গাবুরা হয়ে মাটিডাঙ্গা গ্রামে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে গাগরামারী এলাকায় জনৈক বজলুর রহমানের ঘেরের বাসায় তারা আশ্রয় নেন। এসময় বজ্রপাত শুরু হলে হতাহতের এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আযাদ বলেন, স্থানীয়রা নিহত দু’জনের মরদেহ ট্রলার নৌকায় তাদের বাড়িতে পাঠিয়েছে। আর আহত দু’জন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি

রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন