শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর সরকারি মহসীন কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহমান

সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ.কে.এম. আব্দুর রহমান।

সোমবার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে তিনি যশোর সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৭ সালে শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজে কর্মজীবন শুরু করেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের সাপেরদুনে গ্রামের সন্তান ড. এ.কে.এম. আব্দুর রহমান। পরে ২০০৭ সালে পিএসসির মাধ্যমে ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে সহকারি অধ্যাপক হিসেবে নিয়োগ পান।

মহসীন কলেজে কর্মজীবন শুরু করে সেই একই কলেজের অধ্যক্ষ হিসেবে ফেরার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, নিজের উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠের দায়িত্ব পাওয়াতে আমি আনন্দিত। আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব। আগামী রবিবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করব, ইনশাআল্লাহ।

এদিকে, নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. আব্দুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি।
সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, ড. আব্দুর রহমান স্যারের মতো একজন গুণী গবেষককে মহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে পাওয়াটা সাতক্ষীরাবাসীর জন্য গর্বের। তার হাত ধরেই কলেজটির পড়াশোনার গুণগত মান বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি।

প্রসঙ্গত, ড. এ.কে.এম. আব্দুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে জৈব-প্রযুক্তির ওপর পিএইচডিও করেছেন। ইউরোপিয়ান জার্নাল অব মেডিসিনাল প্লান্টস’সহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ডজন খানেক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এই অধ্যাপকের।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গোপালপুরে রথযাত্রার উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়িতে চুরিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১

সাতক্ষীরার শ্যামনগরে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ৮৩ হাজারবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি