শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সঠিকভাবে পেয়ারা গাছ রোপণের পদ্ধতি

পেয়ারা বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। বর্ষা মৌসুমে দেশের সর্বত্র এ ফল পাওয়া যায়। পেয়ারা গাছ বপনের সময় হচ্ছে মে-সেপ্টেম্বর বা মধ্য বৈশাখ-মধ্য আশ্বিন। চলতি মৌসুমে পেয়ারা গাছের চারা বা বীজ রোপণ করা জরুরি।

চাষপদ্ধতিঃ
সবদিকে ৬০ সেন্টিমিটার মাপে গর্ত তৈরি করুন। রোপণ দ‚রত্ব হতে পারে ৩-৬ মিটার ৩-৬ মিটার।

মাটি প্রস্তুত করাঃ
প্রতি গর্তে সারের পরিমাণ হবে ১০-১৫ কেজি পচা গোবর বা কম্পোস্ট, ২৫০ গ্রাম টিএসপি এবং ২৫০ গ্রাম পটাশ। এগুলো সব একসাথে ভালোভাবে গর্তের মাটির সঙ্গে মেশাতে হবে। সার প্রয়োগের পর গর্ত ভরাট করে ১০-১৫ দিন রেখে দিতে হবে।

চারা বা কলম রোপণঃ
মে থেকে সেপ্টেম্বর মাস উপযুক্ত সময়। তবে পানি সেচের ব্যবস্থা থাকলে সারাবছরই লাগানো যায়। গর্ত ভরাটের ১০-১৫ দিন পর মাটি উলট-পালট করে পুনরায় গর্ত খনন করতে হবে। প্রথমে পলিথিন সাবধানে ছিঁড়ে ফেলতে হবে। এবারে বের হয়ে থাকা শিকড় কেটে দিতে হবে। তারপর গর্তে চারা সোজাভাবে স্থাপন করতে হবে। চারার গোড়ার মাটি হালকাভাবে চাপ দিয়ে শক্ত করে দিতে হবে।

চারার পরিমানঃ
জাতভেদে প্রতি ৩৩ শতাংশ জমিতে ১০০-১৫০ টি পর্যন্ত চারা রোপন করা যায়।

সার ব্যবস্থাপনা
প্রতিবছর ফাল্গুন বা ফেব্রæয়ারি মাসে ফুল আসার সময়, বৈশাখের শেষে ফল ধরার সময়, মে মাসে এবং ভাদ্র শেষে বা সেপ্টেম্বর মাসে ফল তোলার পর ৩ কিস্তিতে সার প্রয়োগ করতে হয়।

সার প্রয়োগের বিশেষ পদ্ধতিঃ
দুপুরে যখন স‚র্যের আলো মাথা বরাবর পড়ে তখন গাছের যে অংশটুকু ছায়া পড়ে সেই পমিমাণ বাদ দিয়ে সেই ছায়ার চারপাশ দিয়ে কোদাল বা অন্য কিছু দিয়ে রিং আকারে গর্ত করে সার প্রয়োগ করবেন। তাহলে গাছের সঠিক পুষ্টি নিশ্চিত হবে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান