মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সপ্তমবারের মতো পিচিচি ট্রফি জিতলেন মেসি

২০১৯/২০ মৌসুম শেষ করার পথে আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচের জোড়া গোল করেছেন লিওনেল মেসি। সেই সঙ্গে রেকর্ড সপ্তম এবং টানা চতুর্থবারের মতো জিতলেন স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি।

বিগত ১০০ বছরেও অন্য কারো পক্ষে এমন কীর্তি গড়া সম্ভব হয়নি। এতদিন ছয়টি পিচিচি ট্রফি নিয়ে কিংবদন্তি তেলমো জারা’র সঙ্গে রেকর্ড ভাগাভাগি করতে হয়েছিল মেসিকে।

এবার অ্যাথলেটিকো বিলবাওয়ের সাবেক স্প্যানিশ ফরোয়ার্ডকে টপকে যাওয়ার পথে ২৫ গোল করলেন বার্সা অধিনায়ক।

দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমার চেয়ে যা ৪ গোল বেশি।

অবশ্য পিচিচি ট্রফি জিতলেও লা লিগা শিরোপা হাতছাড়া হয়ে গেছে বার্সার। এক ম্যাচ আগেই চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে শিরোপা বিসর্জন দেয় কাতালানরা।

তবে ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কারে এবারও সবার শীষে মেসি। পিচিচি জয়ের পাশাপাশি অ্যাসিস্টেও নতুন রেকর্ড গড়েছেন তিনি।

আলাভেসের বিপক্ষে ম্যাচে ২৪তম মিনিটে মেসির পাস থেকে বার্সার হয়ে প্রথম গোল করেন আনসু ফাতি। যা কিনা আর্জেন্টাইন ফরোয়ার্ডের সদ্য সমাপ্ত মৌসুমে রেকর্ড ২১তম অ্যাসিস্ট। এর আগে ২০০৮/০৯ মৌসুমে ২০টি অ্যাসিস্ট গড়ার রেকর্ড ছিল জাভি হার্নান্দেজের।

এবার সাবেক সতীর্থের রেকর্ডও ভেঙে দিলেন মেসি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী