শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইসলামী ব্যাংক পিএলসি’র উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, খাদ্যে স্বনির্ভরতা আসবে বেশ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় সোশ্যাল ইসলমী ব্যাংক পিএলসি এর উদ্যোগে প্রকাশ্যে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুন) সকাল সাড়ে ৯টায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের ব্যবস্থাপকদের আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেকভিউ’র যমুনা হলের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি বিনিয়োগ বিতরণ ও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি খুলনা জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় এসিমি প্রধান শ্যাম সুন্দর রায়, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ব্রান্ড বিসিজিবিডি হেড মোহাম্মদ মনিরুজ্জামান, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র সাতক্ষীরা শাখার শাখা ব্যবস্থাপক মো. আজিজুল হক প্রমুখ।

এসময় উপস্থিত আম চাষীদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আম চাষী সমিতির সভাপতি মো. লিয়াকত হোসেন, ইয়াসমিন জাহান, শংকর কুমার বিশ্বাস, মো. গোলাম রব্বানী প্রমুখ।

এসময় সাতক্ষীরা জেলার ১৪১ জন আম চাষির মাঝে ১ কোটি ৫৯ লক্ষ টাকার কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়। এসময় ইসলামী ব্যাংক পিএলসির খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন শাখার ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি শ্যামনগর শাখার ম্যানেজার রাশিদুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…