শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, মোখা মোকাবেলায় আগাম প্রস্তুতি

সাতক্ষীরা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ভাইস-চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র প্রমুখ।

প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় মোখা এটাকে সামনে রেখে সদর উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পূর্ব প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাতে করে মানুষের কোন ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মতো ঘটনা না ঘটে সেজন্য আগাম প্রস্তুতি হিসাবে বিপদ সংকেত ৪ হলে জেলা প্রশাসনের নির্দেশনায় জুম মিটিং করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সদর উপজেলায় আশ্রয় কেন্দ্র হিসেবে ২৮১ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিয়মিত মনিটরিংয়ের কাজ করবে এবং গ্রাম পুলিশ তাদেরকে সহযোগিতা করবে। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার কর্মী, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান,পল্লী বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন এনজিও কর্মীরা নিজ দায়িত্ব পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন শিবপুর ইউপি চেয়ারম্যান এ এস এম আবুল কালাম আজাদ, বৈকার ইউপি চেয়ারম্যান আবু মো মোস্তফা কামাল, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, ধুলিয়ার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান,সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ শিমুল রানা, বন বিভাগ সাতক্ষীরা জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, ব্রেকিং দ্যা সাইলেন্স অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম,রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন, লাবসা ইউ পি সদস্য বিশ্বনাথ মন্ডল, সুশীলন এর মনিটরিং রিপোর্টিং অফিসার প্রশান্ত কুমার মিস্ত্রি, এজি এম পল্লী বিদ্যুৎ সেবা সদস্য সাইফুল ইসলাম সহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত