শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে রিকশাচালককে মারধর করে ভাইরাল সেই আইনজীবীকে শোকজ

যশোরে রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় সেই নারী আইনজীবীকে শোকজ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার সকালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা স্বাক্ষরিত নোটিশ আইনজীবী আরতি রানির বাড়িতে পাঠানো হয়। গত রোববার দুপুরে যশোর আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে আইনজীবী আরতি রানী ঘোষের বিরুদ্ধে।

ওই ঘটনার ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে আবু মোর্তজা বলেন, আইনজীবীদের প্রতীক কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানি ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্ত আইনজীবীর নাম আরতি রানি ঘোষ শহরের আম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী। আর ভুক্তভোগী রিকসাচালক সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর সিজালি গ্রামের সাইফুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৬ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, কালো গাউন পরা ৫০ বছর বয়সী এক নারী আইনজীবী রিকশাচালকের শার্টের কলার ধরে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। মারতে মারতে তাকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। জামার কলার ধরে বারবার রিকশাচালককে পৌরসভায় নিয়ে লাইসেন্স বাতিল করার হুমকিও দেন।

ভিডিওতে আরও দেখা যায়, মারধরের সময় রিকশাচালক হাত উচু করে মাফ চান। আকুতি-মিনতি করলেও ওই আইনজীবী তাকে ছাড়েননি, এলোপাতাড়ি চড় মারতে থাকেন। এ সময় পথচারীরা আইনজীবীকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ভিডিওতে অপর এক পথচারীর মুখে শোনা যায়, অভিযুক্ত আইনজীবী রিকশাচালককে জুতা পেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলে আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে শান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।

এই বিষয়ে জানতে অভিযুক্ত আইনজীবী আরতি রানি ঘোষের মুঠোফোনে দুপুরে কয়েক দফা যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। তবে ঘটনার দিন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি কোর্ট শেষে ফেরার পথে সড়ক পার হতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তাকে (রিকশাচালক) মারধর করেন। উত্তেজিত হয়ে মারধর করে ফেলেছেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন তিনি।

এমন আচরণ করা ঠিক হয়েছে কিনা এ প্রশ্নে আরতি রানি বলেন, ‘ওকে কি পুজো করব?’ রিকশাচালককে মেরে তিনি সঠিক কাজ করেছেন বলেও জানান।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত