শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ডায়রিয়ার প্রকোপ, অধিকাংশ শিশু

সাতক্ষীরার কলারোয়ায় পানি বাহিত রোগ ডায়রিয়ার প্রকোপ রূপ ধারণ করেছে।
কলারোয়াসহ আশপাশের উপজেলা গুলোতে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। তার বেশীর ভাগ রোগীর চাপ পড়ছে কলারোয়া হাসপাতালে।

কলারোয়া হাসপাতালের দেয়া তথ্যনুযায়ী এপ্রিল ও মে মাসের এই কয়দিনে প্রতিদিন ২৪ থেকে ২৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। মাসে প্রায় ৩৫০ জন এবং ৯ মে দুপুর ১২টা পর্যন্ত ২৩ জন ভর্তি হয়েছেন। এজন্য দিন দিন হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েই চলেছে, কোন ভাবেই থামছে না। সব বয়সী মানুষই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।
তবে হাসপাতাল সূত্রে জানা যায় অধিকাংশ শিশুরোগী আক্রান্ত হচ্ছে।

এ বিষয়ে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম জানান, ‘আমাদের হাসপাতালে ডায়রিয়া চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। এ সময় ডায়রিয়ার প্রকোপ বাড়ে। আমরা সতর্ক আছি।’

তিনি আরো বলেন, ‘প্রচন্ড তাপদাহে প্রতিদিনের রান্না খাবার দ্রুত নষ্ট হয়ে যায়, সেই পঁচাবাশী খাবার খেলে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। জনসাধারণকে বলি- খোলা খাবার না খাওয়া এবং খাদ্য গ্রহণে সতর্কতা গ্রহণ করা।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত ডায়রিয়ায় রোগ নিয়ে চিকিৎসা নিতে এসে কোন রোগীর প্রাণহানির ঘটনা ঘটেনি। সবাই চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত