শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বৈচিত্র্য ও সম্প্রীতি উৎসবে পুলিশ সুপার মনিরুল ইসলাম

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বৈচিত্র্য ও স¤প্রীতি উৎসব-২০২৫’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরায় ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক ও ফোর্ব ফোরাম এর আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষ এতে অংশ নিয়ে স¤প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। উৎসবে অধ্যক্ষ পরিত্র মোহন দাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় তিনি বলেন, “আজকের এই ‘বৈচিত্র্য ও স¤প্রীতি উৎসব’ শুধু একটি অনুষ্ঠান নয়; এটি আমাদের সমাজের হৃদয়ের ধ্বনি। এখানে আমরা দেখছি বর্ণ, ভাষা, ধর্ম, লিঙ্গ কিংবা পরিচয়ের ভিন্নতা কীভাবে এক সুতোয় গেঁথে এক অসাধারণ শক্তিতে পরিণত হয়। বৈচিত্র্য মানে আলাদা হওয়া নয়- বৈচিত্র্য মানে একসঙ্গে এগিয়ে যাওয়া। যেখানে ভিন্নতার জন্য শ্রদ্ধা থাকে, সেখানেই সত্যিকারের উন্নয়ন সম্ভব হয়। আমরা যদি সত্যিই একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ সমাজ চাই, তাহলে প্রথম শর্ত হলো- পরস্পরের প্রতি সম্মান। সংকীর্ণতা নয়, উদারতা হবে আমাদের পথচলার ভিত্তি। আমি বিশ্বাস করি, সমাজ তখনই শক্তিশালী হয়ে ওঠে, যখন তার প্রতিটি মানুষ নিজেদের মতো করে বেড়ে ওঠার সুযোগ পায়। কেউ কারও প্রতিযোগী নয়; আমরা সবাই একে অপরের শক্তি। চলুন আজ হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি- আমরা বৈচিত্র্যকে সম্মান করব, সম্প্রীতিকে সুরক্ষা দেব, ভিন্নতার মাঝে ঐক্য খুঁজে নেব। এভাবেই আমরা গড়ব শান্তির সাতক্ষীরা, গড়ব সমতার বাংলাদেশ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, ফোর্ব প্রজেক্টের প্রোগ্রাম এডভাইজার রুহি নাজ, দ্য হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চল’র আঞ্চলিক সমন্বয়কারী মো. মাসুদুর রহমান, সহকারী পালক পুরহিত ফাদার আশিষ রোজারিও, সেবাইত ও পুরহিত প্রশিক্ষক দিবাকর ভর্ট্রাচার্য দেবু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, ম্যানগ্রোভ প্রকাশক কবি স. ম. তুহিন, আমাদের সময় পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, হেনরী সরদার, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার বার্তা সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

উৎসবে নাচ, গান, নাটক, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

দিনের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ আশেক ই এলাহী ও দ্য হাঙ্গার প্রজেক্ট-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত