বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ১৫টি কোরবানীর পশুর হাটে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা জেলার কোরবানীর পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অব্যাহত আছে । জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলার কোরবানীর পশুর স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় আবাদের হাট, ধুলিহর, তালা উপজেলার পাটকেলঘাটা পশুর হাট, জেঠুয়া, কলারোয়া উপজেলা পশুরহাট সহ জেলার সকল কোরবানীর পশুর হাটগিলোতে এ ভেটেনারী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পগুলোতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নাজমুস সাকিব পরিদর্শন করছেন। এসময় তারা ক্রেতা-বিক্রেতাদের বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যবান্ধব উপায়ে পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণ বিষয়ে পরামর্শ দিচ্ছেন।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নাজমুস সাকিব বলেন, সদর উপজেলা ৩ টি কোরবানীর পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প চলমান আছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান বলেন, জেলার ৭ টি উপজেলায় ১৫ টি পশুর হাটে মেডিকেল ক্যাম্প চলছে। যার মধ্যে স্থায়ী ৯ টি ও অস্থায়ী ৬ টি কোরবানীর পশুর হাটে মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে।

জনগণ যাতে সুস্থ সবল পশু ক্রয় করতে পারে সেদিকে লক্ষ্য রেখে জেলার স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে মেডিকেল টিম কাজ করছে। ‘সাধারণ মানুষ যাতে নিরাপদ পশু কিনতে পারে, অসাধু খামারিরা যাতে রোগা ও অসুস্থ পশু বিক্রি করে ঠকাতে না পারে সেদিকে নজর রাখবে ভেটেরিনারি টিম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার উন্নয়ন এবং নারীদেরবিস্তারিত পড়ুন

তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৮০টিবিস্তারিত পড়ুন

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

“হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা
  • সাতক্ষীরা বারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আকবর আলীর মনোনয়ন সংগ্রহ
  • সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. বাবলা
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • মাদক ও চুরি প্রতিরোধে সাতক্ষীরা সিটি কলেজ মোড়স্থ ব্যবসায়ী কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড