বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার সময় ৪ জন গ্রেপ্তার

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার সময় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় অপরাধের প্রধান আলামত হিসেবে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নেহালপুর গ্রামের জাকির হোসেন (২৬), হুমায়ুন কবির (২৮), আব্দুল গফফার (৩২) ও আরিফুল ইসলাম (৩৪)। মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার নেহালপুর বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নেহালপুর বাজারে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তারা ক্যাসিনো জুয়া খেলছিল। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তরকৃতরা অনলাইন জুয়ার সাব-এজেন্ট হিসেবে কাজ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত