বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ও আখড়াখোলায় ট্রাক প্রতীকের প্রার্থীর গণসংযোগ

আবু সাঈদ সাতক্ষীরা : জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. আফসার আলীর ট্রাক প্রতীকে ভোট চেয়ে শুক্রবার দিন ব‍্যাপি সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজার, আখড়াখোলা বাজারসহ বল্লি, মথুরাপুর, উত্তর দেবনগর এলাকায় গনোসংযোগ করেন।
এসময় সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি যদি সাতক্ষীরার এমপি নির্বাচিত হতে পারি তাহলে প্রত‍্যন্ত এলাকায় মানুষের সকল কিছুর সমান সুযোগ করে দেব। সাতক্ষীরা মানুষের কর্মসংস্থানের সুযোগ ও বিভিন্ন পেশা জীবিদের বহুমুখী কর্মক্ষেত্র তৈরী করা সহ স্কুল কলেজ মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তা, ব্রীজ, কালভার্ট নির্মাণ করব এবং সহ সকল ধর্মের মানুষের সমান সুযোগ সৃষ্টি করব। আমি সাতক্ষীরার ওলি গলি সহ পাড়া মহল্লায় মানুষের সাথে কথা বলে বুঝলাম, মানুষ ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমার বিজয় করবে তাই আমাকে অন্তত একবার ভোট দেন আমি এই সাতক্ষীরা কে একটি মডেল সাতক্ষীরা উপহার দেব ভবিষ্যৎ প্রজন্মকে।

এসময় উপস্থিত ছিলেন ট্রাক প্রতিকের নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমান আসাদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. গোলাম আজম, তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, আহাদুর রহমান আর্জেদ, আব্দুল হামিদ, মোঃ কামরুজ্জামান কামু, রুহুল কুদ্দুস, আব্দুর রহিম সরদারসহ এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন।

আলহাজ্ব আফসার আলী বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমার ট্রাক প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনের উন্নয়ন করার সুযোগ দিবেন। আমি সাতক্ষীরা বাসির উন্নয়ন জন্য যাহা যাহা করার দরকার তাই করা হবে এবং আমি ভোটে নির্বাচিত হলে যে সব অওদা দিয়েছি ভোটারদের সেই প্রতিশ্রত ভঙ্গ করব না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনারা ট্রাক প্রতিকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনকে সন্ত্রাস, মাদকমুক্ত ও মডেল সংসদীয় এলাকায় রুপান্তর করতে সহায়তা করবেন। তিনি আরো বলেন বিভিন্ন গ্রাম মহল্লায় ট্রাক প্রতীক এর গনজোয়ার সৃষ্টি হয়েছে এবং ট্রাক প্রতীককে মানুষ ভোট দিয়ে আগামী ৭ তারিখ বিপুল ভোটের মাধ্যমে আমাকে বিজয় করবে ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিকতা, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য দৃশ্য ক্যামেরাবন্দি করেবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি বিভিন্ন ফসলের আবাদ ওবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক তারেকুজ্জামান খানের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম
  • পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরায় নবনিযুক্ত পিপি অ্যাড. আকবর আলীকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস
  • সড়কটির এখন বেহাল: ভারী যানে ক্ষতিগ্রস্ত শিবতলা-শান্তিনিকেতন স্কুল রোড
  • সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল
  • ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
  • সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ