বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালায় একইদিনে ৪ জনের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি!

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় একইদিনে তিন কিশোরী ও এক কিশোরের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুলাই) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উক্ত নিষেধাজ্ঞা জারী করেন এবং কিশোর-কিশোরীর অভিভাবকের মুচলেকা দেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একাধিক কিশোর-কিশোরীর বাল্যবিবাহ অনুষ্ঠিত হবে। এসব খবর জানতে পেরে সেখানে হাজির হন জেন্ডার প্রমোটার ও কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষকসহ স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ সদস্যবৃন্দ। এ সময় তাদের বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়।

মঙ্গলবার সকালে তারা হাজির হন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে।

এ সময় তিন কিশোরী ও এক কিশোরের বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তাদের অভিভাবকরা মুচলেকা দেন।

উল্লেখ্য, উপজেলার কুমিরা ইউনিয়নের বাহাদুরপুর, তালা সদর ইউনিয়নের জাতপুর ও কিসমতঘোনা এবং তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের ৪ন জন কিশোর-কিশোরীর বাল্যবিবাহে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছেবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। ICTবিস্তারিত পড়ুন

এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন

  • নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকেপড়া পর্যটকরা
  • সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল সেনাবাহিনী
  • দুই ঘণ্টা গোলাগুলির পর নিয়ন্ত্রণে সাজেক, আহত ৬: পুলিশ সুপার
  • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
  • সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
  • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
  • মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু