বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিজয় দিবস সাইকেল রেস অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা সাইক্লিস্টস গ্রুপের যৌথ উদ্যোগে মুজিববর্ষ বিজয় দিবস সাইকেল রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে এই রেসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেসটি শুরু হয়ে পর্যায়ক্রমে খুলনা রোড মোড়, আমতলা, বিনেরপোতা, বাইপাস সড়ক, সাতক্ষীরা মেডিকেল, ইটাগাছা, নিউ মার্কেট মোড় হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাপ্ত হয়।
মোট ৭০ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলা সাইকেল, এমটিবি ও রোড বাইক নিয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

প্রতিযোগিতায় ১ম স্থান দখল করেন জুয়েল হোসেন, ২য় স্থান দখল করেন তাওহীদ হাসান এলিয়েন, ৩য় স্থান ইমদাদুল, ৪র্থ স্থান মুহা. ইব্রাহিম হাসান খান ও ৫ম স্থান দখল করেন আব্দুল আলিম।

রেসটিতে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা তথ্য অফিস ও জেলা রোভারের সদস্যবৃন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানে সার্বিক দিক নির্দেশনায় ও সাতক্ষীরা সাইক্লিস্টস এর জুয়েল ওসমান ও ফাহাদ হোসেনের তত্ত্বাবধায়নে রেসটি সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল